মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রটোকলে বড় পরিবর্তন: নতুন নির্দেশনা জারি
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দেশ-বিদেশ সফর এবং বিমানবন্দরে যাতায়াতের ক্ষেত্রে অনুসরণীয় রাষ্ট্রাচার বা প্রটোকলে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। সোমবার (২০ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নতুন একটি নিদের্শাবলি প্রকাশ করা হয়েছে। গত ১৬ এপ্রিল জারি করা এই নতুন প্রটোকল অনুযায়ী, এখন থেকে ভিভিআইপিদের প্রটোকলে জেলা প্রশাসক (ডিসি) বা পুলিশ সুপারদের (এসপি) উপস্থিতির বাধ্যবাধকতা আগের চেয়ে শিথিল করা হয়েছে।